বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ৪২ টি উক্তি :
------------------------------------
১. আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না,
কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না।
.
-চার্লি চ্যাপলিন
.
২. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই,
সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
.
- রবীন্দ্রনাথ ঠাকুর
.
৩. আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।
.
-উইলিয়াম শেক্সপিয়ার
.
৪. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে
এগিয়ে নিয়ে যাবে।
.
-অস্কার ওয়াইল্ড
.
৫. আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।
.
-অ্যালবার্ট আইনস্টাইন
.
৬. আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।
.
-এমিলি ডিকেনসন
.
৭. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
.
-অ্যারিস্টটল
.
৮. আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
.
-হেলেন কিলার
.
৯. সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।
.
-মার্টিন লুথার কিং
.
৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
.
-সক্রেটিস
.
১০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
.
-স্যামুয়েল জনস্টন
.
১১. সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।
.
-জর্জ ওয়াশিংটন
.
১২. বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।
.
-লর্ড
.
১৩. অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা
আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
.
-হেলেন কেলার
.
১৪. বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে
যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
.
-শিবরাম চক্রবর্তী
.
১৫. কখনো কোন বন্ধুকে আঘাত করো না,
এমনকি ঠাট্টা করেও না।
.
-সিসেরো
.
১৬. মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু,
আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।
.
-হযরত আলী (রাঃ)
.
১৭. আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া।
.
-শেখ সাদি
.
১৮. তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে।
.
-নেলসন ম্যান্ডেলা
.
১৯. আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই।
সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?
.
- হেনরি ডেভিড থিওরো
.
২০. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
.
- ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
.
২১. বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
.
- উইড্রো উইলসন
.
২২. কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
.
- রবার্ট লুই স্টিভেন্স
.
২৩. একজন সত্যিকারের বন্ধু, কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয়না...
.
-চার্লস ল্যাম্ভ।
.
২৪. প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।
.
-এমারসন।
.
২৫. বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।
.
-নিটসে।
.
২৬. গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না।
.
-চার্লস হেনরি ওয়েব।
.
২৭. . ''কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে''।
.
-রবার্ট লুই স্টিভেন্স
.
২৮. সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।
.
-মার্টিন লুথার কিং।
.
২৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু, বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
.
-সক্রেটিস।
.
৩০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
.
-স্যামুয়েল জনস্টন।
.
৩১. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর
তুমি বেছে নাও তোমার বন্ধু।
.
-জ্যাক দেলিল , ফরাসী কবি
.
৩২. আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী, অন্য কোনো ভাবে ততোটা সুখী হতে পারিনা।
.
-উইলিয়াম শেক্সপিয়ার।
.
৩৩. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
.
-অস্কা
.
৩৪. বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।
.
- এরিস্টটল
.
৩৫. আহ্, কী ভালোই না লাগে- পুরনো বন্ধুর হাত।
.
-মেরি এঙলেবাইট
.
৩৬. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু !!
.
-জ্যাক দেলিল
.
৩৭. একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান...
.
- ডাঃ এ পি জে আব্দুল কালাম
.
৩৮. ''সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু''।
.
-জর্জ হা
.
৩৯. বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে।
.
- প্লেটো
.
৪০. যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন।
.
-জীবনানন্দ দাশ
.
৪১. কাউকে সারা জীবন কাছে পেতে চাও?
তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।
কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না
.
-উইলিয়াম শেক্সপিয়র
.
৪২.বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।
.
-নিটসে
.
#কালেক্টেড
উক্তি
জীবনের অনেক উপকারী ৪০ টি আরবি প্রবাদ বাক্য ও নীতি কথা
🔰জীবনের অনেক উপকারী ৪০ টি আরবি প্রবাদ বাক্য ও নীতি কথা ।
🎯 মানুষের সাথে কথা বল তাদের বুঝার ক্ষমতা অনুযায়ী।
🎯 জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায়।
🎯 ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করে নি। আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি।
🎯 জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে।
🎯 অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না।
🎯 আহমকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।
🎯 ইমাম মুসলিম (রহ) বলেন ‘শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়।’
🎯 কোন ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোন ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যপার।
🎯 কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক: জ্ঞান দুই: ভদ্রতা।
🎯 কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনি কোঠায় প্রবেশের চাবির সমতুল্য।
🎯 খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল।
🎯 ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেয়া সম্ভব। কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয়।
🎯 চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান।
🎯 জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।
🎯 জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ।
🎯 ঝাড়ুদারের পেশা হল আবর্জনা পরিস্কার করা। আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হল: নোংরা ও আবর্জনা সৃষ্টি করা।
🎯 তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।
🎯 তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে।
🎯 তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।
🎯 তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।
🎯 নির্বোধের কথার উত্তর না দেয়াই তার উত্তর।
🎯 পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
🎯 প্রকৃত বন্ধুরা তারকার মত। তারকা সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে।
🎯 বক্তব্যে যদি অল্প কথায় ভাব ফুটিয়ে তুলতে সম্ভব হয় তবে সেটাই শ্রেষ্ঠ বক্তব্য।
🎯 বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।
🎯 বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ।
🎯 বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোন সীমা নেই।
🎯 বেলাল বিন রাবাহ (রহ) বলেন ‘পাপ ছোট কি না তা দেখ না বরং দেখ যার অবাধ্যতা করছ তিনি কত বড়।’
🎯 ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
🎯 মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
🎯 মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।
🎯 মিথ্যার দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী।
🎯 মিসরীয় সাহিত্যিক আব্বাস মাহমুদ আক্কাদ বলেন, ‘তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়ায় বেশি উপকার।’
🎯 যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক তবে এমন আদেশ দাও যা করা সম্ভব।
🎯 যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা কর তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মত আর কোন বন্ধু খুঁজে পাবে না।
🎯 যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখ তবে মনে কর না যে, সে হাঁসছে।
🎯 যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায়।
🎯 যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না।
🎯 যে অন্যের বিপদাপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায়।
🎯 যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না।
🎯 রাফেঈ বলেন, ‘যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পার তবে তুমি দুনিয়ার একটি বোঝা।’
🎯 শুধু জ্ঞান তোমার কোন কাজ দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান কর।
🎯 সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মত।
🎯 হাতে একটা চড়োই পাখি থাকা গাছে দশটি থাকার চেয়ে ভাল।
বিখ্যাত লেখক ও মণীষীদের নির্বাচিত বানী বা উক্তি
🎯বিখ্যাত লেখক ও মণীষীদের নির্বাচিত বানী বা উক্তি
🌺বাণী/প্রবাদ পর্বঃ০৩
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল ।
2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস - বেনজামিন ফ্রাঙ্কলিন ।
3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো - পিথাগোরাস ।
4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট ।
5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না - শিলার ।
6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত - ষ্টিনা।
7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী ।
8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন - জন মেরিটন।
9) একজন মহান ব্যাক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে - কার্লাইন ।
10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন - লং ফেলো।
11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় - আলফ্রেড মার্শাল ।
12) জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না - এরিষ্টটল ।
13) জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না -জর্জ হার্বাটর।
14) যিনি সম্পদের লোভে বিয়ে করেন , তিনি তার সত্ত্বাকে বিকিয়ে দেন - টমাস ফুলার ।
15) যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে - টমাস হুড।
16) যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেস্থা, (অন্য ধর্মাবলম্বীদের জন্য দেবতা/ যা অদৃশ্য কিছু) নয় পশু -এরিষ্টটল ।
17) যৌবন কালে অর্ধেক খাও, আর অর্ধেক সঞ্চয় কর। যৌবনের সঞ্চয় বৃদ্ধ কালের অবলম্বন - সক্রেটিস্ ।
18) দু:খ কখনও একা আসে না যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে - উইলিয়াম সেক্সপিয়ার ।
19) দানের সঙ্গে শ্রদ্ধা বা প্রেম মিলিলে তবেই তাহা সুন্দর ও সমগ্র হয় - রবীন্দ্রনাথ ঠাকুর ।
20) দুনিয়ার মজদুর এক হও -কার্ল মাক্স ।
21) দূর্ভাগ্যকে যে সহ্য করতে পারে না সে সত্যিই হতভাগা - বর্নলী।
22) না বুঝে ও বুঝার ভান করার চেয়ে নিজে অজ্ঞতা প্রকাশ করা ভালো - ফ্রান্সসিস ব্যাকন ।
23) নিজের বোকামী ঢাকতে অন্যের উপর দোষ চাপিও না- জর্জ ম্যাডোনাল্ড।
24) প্রেম হল জলন্ত সিগারেটের মত যার আরম্ভ হল জ্বলন্ত আগুন দিয়ে আর শেষ পরণিতি ছাই দিয়ে - বার্নাডশ ।
25) প্রত্যেক মহৎ কাজের সূচনাতেই অসম্ভব এসে পথ রোধ করে - কারলাইন ।
26) প্রতিটি গান তৈরীতে, প্রতিটি যুদ্ধক্ষেত্র প্রদর্শন এ, প্রতিটি রকেট জ্বলেছে চুড়ান্ত ভাবে বুঝায় যে ব্যক্তিরা না খেয়ে জীবন-যাপন করছে তাদের সম্পদ চুরি করে এগুলো করা; এই অস্ত্র সজ্জিত দুনিয়াটা শুধুমাত্র টাকা ব্যয় করছে না, ব্যয় করছে শ্রমিক এর ঘাম, বিজ্ঞানীদের মেধা , শিশুদের আশা। - ডোয়াইট ডেবিট আইজেনহাওয়ার ।
27) পাপকে ঘৃণা কর পাপীকে নয়, ভিতুকে সাহস দাও, আর জ্ঞানীর সংঙ্গে কাজ কর - হুইটম্যান।
28) বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু - উইলিয়াম সেক্সপিয়ার ।
29) বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি - ডিও টলস্টয়।
30) বেশী কথা বলা , তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন -এরিষ্টটল ।
31) বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে - প্লেটো ।
32) বৃদ্ধদের প্রতি অবজ্ঞা পোষন করো না, কারণ অভিজ্ঞতার মূল্য অনেক - ডব্লিউ বি র্যান্তস।
33) বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে - চার্লস ডিকেন্স ।
34) ভিরু লোক বিপদ আসার আগেই ভয় পায় - রিচটার।
35) ভবিষ্যৎ কে জানার জন্য আমাদেরকে অতীত জানা প্রয়োজন -জন ল্যাঙ্ক হন।
36) মানুষ সামাজিক জীব - এরিষ্টটল ।
37) মিষ্টি মধুর কথায় যতটা আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না - টমাস ফুলার ।
38) শিয়ালের মত একশত বছর জীবন ধারণের চেয়ে সিংহের মত একদিন বাঁচাও ভাল - সক্রেটিস ।
39) সুন্দর করে কথা বলা একটা আর্ট(কৌশল)। এই আর্ট আয়ত্বে থাকলে সহজে মানুষকে আপন করা যায় - হেনরীভন ডাইক।
40) সম্পদ কোন দিনও সভ্যতা ও সম্মান আনতে পারে না - হেনরী ওয়ার্ড ।


